# এইচএসসি পরীক্ষা ২০২৬-এর আসনবিন্যাস প্রকাশ: ডাউনলোডের জন্য লিঙ্ক জানুন

*এইচএসসি পরীক্ষা ২০২৬-এর আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · শিক্ষা

## এক নজরে

- ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসনবিন্যাস প্রকাশ
- ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে
- ৩০৯টি কেন্দ্র দেশে এবং আটটি বিদেশে

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার ৩০৯টি দেশে এবং আটটি বিদেশে। একই সঙ্গে কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইত্যাদির বিবরণও প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/education/hsc-exam-2026-seat-plan-released
