# এইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে অনুবাদের ১০ নম্বর প্রশ্ন থাকবে

*এইচএসসি পরীক্ষা ২০২৬-এ বাংলা ২য় পত্রে অনুবাদের ওপর ১০ নম্বর প্রশ্ন থাকবে।*

১৩ জুন, ২০২৬ · শিক্ষা

## এক নজরে

- বাংলা ২য় পত্রে অনুবাদের ওপর ১০ নম্বর প্রশ্ন থাকবে
- যেকোনো একটি প্রশ্নের ওপর উত্তর করতে হবে
- অনুবাদ অনুশীলনের জন্য উদাহরণ দেওয়া হয়েছে

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রে ৭ নম্বর প্রশ্ন থাকবে পারিভাষিক শব্দ ও অনুবাদের ওপর। এ প্রশ্নে নম্বর থাকবে ১০। যেকোনো একটি প্রশ্নের ওপর উত্তর করতে হবে। তোমার প্রস্তুতি অনুযায়ী এ প্রশ্নের উত্তর করবে।

সংবাদপত্র জ্ঞানের ভান্ডার। সংবাদপত্রের মাধ্যমে আমরা বিশ্বের অন্যান্য দেশের অবস্থা, আচার-আচরণ ও প্রথা সম্পর্কে জানতে পারি। প্রকৃতপক্ষে এটা চলিত ইতিহাসের একটি সারসংক্ষেপ। সংবাদপত্রহীন আধুনিক জীবন আমরা চিন্তা করতে পারি না।

এটা মানুষের আয়ের উৎসও বটে। ফুলের প্রতি অসীম ভালোবাসার জন্যই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে তারা ফুল দিয়ে গৃহ সাজায়। ফুল সুন্দর ও পবিত্রতার প্রতীক বলে মানুষ ফুলকে ভালোবাসে। বাগান ছাড়া গ্রামের বাড়ি শূন্য ও অসুন্দর দেখায়।

পরিবারই প্রথম বিদ্যালয়, যেখানে একটি শিশু তার প্রথম পাঠ শেখে। তার মানসিক উন্নতির জন্য প্রথম পাঠগুলো খুবই জরুরি। সে তার পরিবার থেকে দেখতে, শুনতে ও শুরু করতে শেখে। পরিবারই তার চরিত্র গঠন করে। ভালো পরিবারে সৎ ও সুস্থ মানুষ তৈরি হয়।

শিক্ষার উন্নতির জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত। কারণ, গোটা জনগোষ্ঠীকে শিক্ষিত করতে না পারলে দেশের উন্নতি সম্ভব নয়। তাই স্কুল-কলেজের সংখ্যা বাড়ানো উচিত। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাজ সবারই শিক্ষার প্রতি অনুরাগ থাকা বাঞ্ছনীয়। যে শিক্ষায়তনে শৃঙ্খলা নেই, সেখানে প্রকৃত শিক্ষা সম্ভব নয়। সমাজে শিক্ষকের উপযুক্ত মর্যাদাদানও একান্ত প্রয়োজন।

ভাষা কখনো থেমে থাকে না। এটি সততই পরিবর্তনশীল ও বিকাশমান। প্রাচীন সমাজে ভাষার পরিবর্তন ছিল ত্বরিত; তবে মুদ্রণের আবিষ্কার ও শিক্ষার প্রসার একটি গতানুগতিক ধারা নির্ধারণ করেছে বলে সমাজে এর বিকাশের গতি মন্থর। ইংরেজি ভাষায় ষোল শতক থেকে একমাত্র গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি সাধিত হয়েছে, সেটি হলো এর শব্দভান্ডারের ব্যাপক সমৃদ্ধি।

সদা সত্য কথা বলবে। কখনো মিথ্যা বলো না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সে সত্য কথা বললেও মিথ্যাবাদী বলে বিবেচিত হয়। সংসারে তার মতো হতভাগ্য কেউ নেই।

মানুষ একা বাস করতে পারে না। তাই সে সঙ্গী রাখতে পছন্দ করে। অন্যের সাহায্য ছাড়া সে একদিনও চলতে পারে না। এ জন্য মানুষ বহুকাল ধরে একত্রে বসবাস করে আসছে। একেই বলে সমাজজীবন। সমাজে কেউ তার খেয়ালখুশিমতো চলতে পারে না।

---
Source: https://pulsetoday.com.bd/bn/education/hsc-exam-2026-bangla-2nd-paper-translation-practice
