# হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রামে আবেদনের সুযোগ

*হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দ্বারা পরিচালিত দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম 2026 এর জন্য আবেদন চলছে।*

১৩ জুন, ২০২৬ · শিক্ষা

## এক নজরে

- আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারবেন
- সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম
- আবেদনের শেষ সময় ১০ জুলাই ২০২৬

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম 2026 এর জন্য আবেদন চলছে। এই সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রামটি আইইএলটিএস ছাড়াই আবেদনের সুযোগ দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক ও সামাজিক প্রতিকূলতা নিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

এ প্রোগ্রামে তিনটি মডিউল আছে এবং এটি ৮ সপ্তাহব্যাপী। আগ্রহী শিক্ষার্থীরা বাড়িতে বসেই আন্তর্জাতিক শিক্ষা ও নেটওয়ার্কিংয়ের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ১০ জুলাই ২০২৬। আবেদনকারীদের হার্ভার্ডসহ বিশ্বের বিভিন্ন সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে অংশগ্রহণের সুযোগ থাকবে।

এ প্রোগ্রামের জন্য আর্থিক অনুদান দিচ্ছে সৌদি আরব সরকার। বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ রয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/education/harvard-aspire-leaders-program-application-without-ielts
