# ঢাকা মহানগরীতে সিরাজুল হক ভূঁইয়া জুনিয়র স্কুল স্থাপনের অনুমতি

*সরকার ঢাকা মহানগরীর কদমতলী থানায় ‘সিরাজুল হক ভূঁইয়া জুনিয়র স্কুল’ স্থাপনের অনুমতি দিয়েছে।*

১৩ জুন, ২০২৬ · শিক্ষা

## এক নজরে

- ঢাকা মহানগরীর কদমতলী থানায় নতুন স্কুলের অনুমতি দেওয়া হলো
- স্কুলটির নাম হবে ‘সিরাজুল হক ভূঁইয়া জুনিয়র স্কুল’
- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে চিঠি প্রকাশিত হয়েছে

ঢাকা মহানগরীর কদমতলী থানায় আরও একটি স্কুল স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। স্কুলটির নাম হবে ‘সিরাজুল হক ভূঁইয়া জুনিয়র স্কুল’। আজ রোববার (৭ জুন ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন ‘সিরাজুল হক ভূঁইয়া জুনিয়র স্কুল’ নামে নামকরণ ও স্থাপনের অনুমতি প্রদানে এ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

---
Source: https://pulsetoday.com.bd/bn/education/dhaka-new-school-permission
