# মাহদী আমিন: নতুন বাজেট দেশের অর্থনীতিকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করবে

*মাহদী আমিন বলেছেন, নতুন বাজেট দেশের অর্থনীতিকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করবে।*

১৩ জুন, ২০২৬ · অর্থনীতি

## এক নজরে

- নতুন বাজেটে ১২টি গুরুত্বপূর্ণ খাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে
- নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ওপর কর কমানো হয়েছে
- শিক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার বহু বছর পর আজ একটি বাজেট প্রণয়ন করেছে। এই বাজেটে দেশের প্রায় সব শ্রেণি-পেশার, ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

মাহদী আমিন বলেন, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ক্রিয়েটিভ ইকোনমি, বিনিয়ন্ত্রণকরণ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুকল্যাণ, যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন—এই ১২টি গুরুত্বপূর্ণ খাতে সরকার উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছে।

এই বাজেটের মূল লক্ষ্য দেশে বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সহজ শর্তে ব্যাংকঋণ প্রদান এবং কর্মসংস্থাননির্ভর প্রবৃদ্ধি নিশ্চিত করা। তারুণ্য ও নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও অন্যান্য প্রযুক্তিনির্ভর ব্যবসাকে সহায়তা দেওয়া হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/economy/mahdi-amin-new-budget-democratic-inclusive-economy
