দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)EU রাশিয়ার রাষ্ট্রদূতদের ডেকে আনল, জার্মান ড্রোন ঘটনার পর নিষেধাজ্ঞা বিবেচনায়ওয়াল স্ট্রিটে স্টক বৃদ্ধি, বন্ড ইয়েল্ড ও তেলের দাম বৃদ্ধি সত্ত্বেওBSCPLC নিশ্চিত করল, বর্তমান ও ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথের অভাব নেইখুলনায় শিশু ধর্ষণের অভিযোগে সাবুজ খানকে আজীবন কারাদণ্ডরাজশাহী তরুণ্য উৎসবে যুব নেতৃত্বে জলবায়ু ন্যায়বিচার ও লিঙ্গ সমতা আলোচনারাশিয়ার তীব্র হামলার মুখে ইউক্রেনের দু-স্তরের বিমান আক্রমণ সতর্কতানেপালের বন্যার মধ্য দিয়ে জলবায়ু অভিযান শুরু করতে হবে: জাতিসংঘের গ্রীন ফান্ডের প্রধানমাদক পাচারের অভিযোগে মোঃ শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডসিলেটে বন্যা ও জলাবদ্ধতা দূর করতে ৪,৬৩৫ কোটি টাকার প্রকল্পপ্রাকৃতিক গ্যাসের ঘাটতি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি অধিবেশনবাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু, অঞ্চলে শোকের ছায়াউপ-স্পীকার কায়সার কামাল ভারতের সহযোগিতায় ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নে আগ্রহীবিদেশী মুদ্রা বাজারের কার্যক্রম স্বয়ংক্রিয় করতে বাংলাদেশ ব্যাংক চালু করলো নতুন মডিউলবিজিবি মহাপরিচালক দূরবর্তী পাহাড়ি সীমান্ত পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন করেনতাহমিদ হৃদয় ত্রি-শতক নিয়ে বাংলাদেশের প্রথম-শ্রেণির ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন

ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর ও স্টার্টআপের জন্য কর ও ভ্যাট ছাড় ঘোষণা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর ও স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে কর ও ভ্যাট ছাড় ঘোষণা করেছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সব ধরনের ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর ও স্টার্টআপকে করছাড়

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব ধরনের ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর ও স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতির আওতায় আনার প্রস্তাব করেছেন। এখন থেকে সব ধরনের ফ্রিল্যান্স ও কনটেন্ট ক্রিয়েশন থেকে পাওয়া আয়ে সম্পূর্ণ কর ও ভ্যাট ছাড় মিলবে। অর্থমন্ত্রী জাতীয় সংসদে বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এসব ঘোষণা দেন।

তথ্যপ্রযুক্তি খাতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল এবং স্টার্টআপ খাতের জন্য আগামী ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত দীর্ঘ মেয়াদে কয়েক ধরনের ভ্যাট অব্যাহতি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও টেলিকম খাত হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান মাত্র ১ থেকে ২ শতাংশ। আগামী পাঁচ বছরে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে শুধু আইটি সংশ্লিষ্ট ফ্রিল্যান্সের ওপর কর অব্যাহতি আছে। এই কর অব্যাহতি সুবিধা নতুন বাজেটে অন্যান্য সব ফ্রিল্যান্স আয়ের ক্ষেত্রেও সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে ফ্রিল্যান্সাররা তাঁদের আয় বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে উৎসাহিত হবেন।

এর পাশাপাশি তরুণদের কনটেন্ট ক্রিয়েশন, যেমন ইউটিউব, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মের কনটেন্ট তৈরি থেকে পাওয়া আয়ের ওপর কোনো আয়কর দিতে হবে না বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করছি। এ ছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়ের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করার প্রস্তাব করছি।’

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাধারণত নতুন ব্যবসার শুরুর দিকে আয় কম থাকলেও টার্নওভার ট্যাক্স দিতে হয়, যা অনেক ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের জন্য বোঝা হিসেবে কাজ করে। এই সমস্যা সমাধানে স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার ‘টার্নওভার ট্যাক্স’ বা আবর্তন কর এক ধাক্কায় শূন্য শতাংশ করার প্রস্তাব করেছে সরকার। অর্থাৎ প্রাথমিক অবস্থায় এসব ব্যবসায়িক লেনদেনের ওপর কোনো কর দিতে হবে না।

আয়করে ছাড়ের পাশাপাশি ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর ও স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতির আওতায় আনার এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তরুণ ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের কাজের পরিধি ও উৎসাহ বাড়াতে তাদের প্রদত্ত সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হবে।

স্টার্টআপ খাতকে চাঙা করতে আগামী ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত দীর্ঘ মেয়াদে কয়েক ধরনের ভ্যাট অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোর সেবা আমদানির ক্ষেত্রে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি মওকুফ থাকবে। এ ছাড়া স্টার্টআপ পরিচালনার জন্য স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাটও সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হবে।

সাধারণ জিজ্ঞাসা

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত হবে?
হ্যাঁ, নতুন বাজেটে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত করা হয়েছে।
স্টার্টআপ খাতে কত টাকার তহবিল ঘোষণা করা হয়েছে?
তথ্যপ্রযুক্তি খাতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করা হয়েছে।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
Indonesia parliament confirms new central bank chief | Business
অর্থনীতি

ইন্দোনেশিয়া: দেস্ত্রি দামায়ান্তি নতুন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর নিশ্চিত

Bangladesh PMI rises to 57.8 in July on manufacturing rebound | Business
অর্থনীতি

জুলাইয়ে বাংলাদেশের পিএমআই ৫৭.৮-এ পৌঁছেছে, ম্যানুফ্যাকচারিং খাতের পুনরুদ্ধারের ইঙ্গিত

BB introduces electronic FX market module to automate forex operations | Business
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক চালু করলো নতুন বৈদ্যুতিন বিদেশী মুদ্রা বাজার মডিউল

US Treasury bars some reporters from G20 finance talks | Business
অর্থনীতি

মার্কিন ট্রেজারি জি-২০ অর্থনৈতিক আলোচনায় কয়েক সাংবাদিকের অংশগ্রহণ নিষিদ্ধ করল

NPL ratio declining: Titumir | Business
অর্থনীতি

তিতুমিরের বক্তব্য: দেশের ব্যাংকিং খাতে অগ্রাধিকারে অনুপযোগী ঋণের অনুপাত হ্রাস

BB revises Tk 3,000cr refinancing scheme for agri-based economic centre  | Business
অর্থনীতি

উত্তর অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে বিবি-র ৩ হাজার কোটি টাকার পুনর্বিত্তীয়ন স্কিম সংশোধন

Denmark to build modern port in Laldia: Khosru | News Flash
অর্থনীতি

চট্টগ্রামের লালদিয়ায় ডেনমার্ক নির্মাণ করবে আধুনিক বন্দর

French economy stalls in Q2, inflation speeds up | Business
অর্থনীতি

ফ্রান্সের অর্থনীতি দ্বিতীয় ত্রৈমাসিকে স্থবির, মুদ্রাস্ফীতি দ্রুত বৃদ্ধি

সর্বশেষ সংবাদ

মাদক পাচারের অভিযোগে মোঃ শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড
বাংলাদেশ

মাদক পাচারের অভিযোগে মোঃ শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটে বন্যা ও জলাবদ্ধতা দূর করতে ৪,৬৩৫ কোটি টাকার প্রকল্প
বাংলাদেশ

সিলেটে বন্যা ও জলাবদ্ধতা দূর করতে ৪,৬৩৫ কোটি টাকার প্রকল্প

উপ-স্পীকার কায়সার কামাল ভারতের সহযোগিতায় ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নে আগ্রহী
রাজনীতি

উপ-স্পীকার কায়সার কামাল ভারতের সহযোগিতায় ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নে আগ্রহী

বিদেশী মুদ্রা বাজারের কার্যক্রম স্বয়ংক্রিয় করতে বাংলাদেশ ব্যাংক চালু করলো নতুন মডিউল
বাণিজ্য

বিদেশী মুদ্রা বাজারের কার্যক্রম স্বয়ংক্রিয় করতে বাংলাদেশ ব্যাংক চালু করলো নতুন মডিউল

বিজিবি মহাপরিচালক দূরবর্তী পাহাড়ি সীমান্ত পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন করেন
বাংলাদেশ

বিজিবি মহাপরিচালক দূরবর্তী পাহাড়ি সীমান্ত পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন করেন

তাহমিদ হৃদয় ত্রি-শতক নিয়ে বাংলাদেশের প্রথম-শ্রেণির ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন
খেলা

তাহমিদ হৃদয় ত্রি-শতক নিয়ে বাংলাদেশের প্রথম-শ্রেণির ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন

জলবায়ু অর্থনীতিতে নতুন জাতীয় কমিটি গঠিত, প্রধানমন্ত্রী চেয়ারম্যান
বাংলাদেশ

জলবায়ু অর্থনীতিতে নতুন জাতীয় কমিটি গঠিত, প্রধানমন্ত্রী চেয়ারম্যান

দেশে-বিদেশে চাকরির জন্য কাওমি মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী
শিক্ষা

দেশে-বিদেশে চাকরির জন্য কাওমি মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ঘোষণা: ছাদে সোলার বিদ্যুৎ উৎপাদনে আর্থিক উৎসাহ চালু
বাংলাদেশ

প্রধানমন্ত্রী ঘোষণা: ছাদে সোলার বিদ্যুৎ উৎপাদনে আর্থিক উৎসাহ চালু

ইস্তাম্বুলের কাছে মালামালবাহী জাহাজ ডুবেছে, ১০ ক্রু সদস্য নিখোঁজ
আন্তর্জাতিক

ইস্তাম্বুলের কাছে মালামালবাহী জাহাজ ডুবেছে, ১০ ক্রু সদস্য নিখোঁজ

যুদ্ধের মধ্যে, ইউক্রেনীয় সৈন্যরা স্লাভিক আচারে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছেন
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যে, ইউক্রেনীয় সৈন্যরা স্লাভিক আচারে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছেন

ট্রাম্পের নতুন ভেনেজুয়েলীয় তেল টাইকুন আলেজান্দ্রো বেতানকোর্ট: বিতর্কিত চুক্তি
বাণিজ্য

ট্রাম্পের নতুন ভেনেজুয়েলীয় তেল টাইকুন আলেজান্দ্রো বেতানকোর্ট: বিতর্কিত চুক্তি

জলহীনতার কারণে অঙ্গোলা থেকে নামিবিয়ায় অভিবাসন বৃদ্ধি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন
আন্তর্জাতিক

জলহীনতার কারণে অঙ্গোলা থেকে নামিবিয়ায় অভিবাসন বৃদ্ধি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন

তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বৃদ্ধির দিকে চলেছে
বাণিজ্য

তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বৃদ্ধির দিকে চলেছে