# স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক উদ্‌যাপন করলো ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

*স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ২৭ বছর পূর্ণ করে ২৮তম বছরে পদার্পণ করেছে।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ২৭ বছর পূর্ণ করে ২৮তম বছরে পদার্পণ করেছে।
- ৩ জুন আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
- ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন।

শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ২৭ বছরের পথ পরিক্রমা শেষে ২৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ৩ জুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সব শাখাপ্রধানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে অংশগ্রহণ করেন।

সভাপতি তাঁর বক্তব্যে যথাযথভাবে শরিয়াহ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান। এ ছাড়া পেশাদারত্ব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/standard-islami-bank-27th-anniversary
