দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)খেলায় অঙ্গিকার ও দক্ষতা অর্জনের উৎস বলে মনাখুলনায় বিএনপির সাধারণ সচিব কিডনি রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেনজাতীয় সংসদে ১৮ কোটি জনের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: উপ-স্পীকার কামালঅর্থনীতির প্রধান নির্দেশক হিসেবে ন্যায়পালিকার গুণমান: প্রাক্তন চীফ জাস্টিসবাংলাদেশ-আমেরিকা অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দূতের সফরজাতীয় সংসদ সচিবালয়ে জুলাই গণআন্দোলন দিবস উদযাপনে ছাত্রছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতাস্বাস্থ্যমন্ত্রী বললেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেইবিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপনশক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদেরপাকিস্তানের হিমপাতে লাপতা আরোহীদের খোঁজ চালিয়ে যাচ্ছে উদ্ধার দলমশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া ডেঙ্গু রোধ অসম্ভব: বিশেষজ্ঞরাঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপরাজধানীতে অপরাধ দমন অভিযানে ৪৩১ জন আটক, ২৩ মামলা দায়েরখুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহতমার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পরিবেশবান্ধব কারখানার জন্য উদ্যোক্তারা পাবেন ৫% সুদে ঋণ

পরিবেশবান্ধব শিল্পকারখানা তৈরি এবং এ খাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার নতুন আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পরিবেশবান্ধব কারখানা করতে ৫% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা

বাংলাদেশ ব্যাংক দেশে পরিবেশবান্ধব শিল্পকারখানা তৈরি এবং এ খাতে বিনিয়োগ বাড়াতে এক হাজার কোটি টাকার একটি নতুন আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে। এই তহবিলের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ শতাংশ সুদে মেয়াদি ঋণ নিতে পারবেন।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্ট’ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

তহবিলের বিশেষ বৈশিষ্ট্য

নতুন এই ‘গ্রিন তহবিলের’ আওতায় সুদ ও মেয়াদের ক্ষেত্রে বড় ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই তহবিলের আওতায় পরিবেশবান্ধব কারখানা বা ভবন নির্মাণের জন্য ঋণ নিলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৫ শতাংশ। গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো লুকানো খরচ বা ফি নেওয়া যাবে না। অন্যদিকে, ব্যাংক ও ফিন্যান্স কোম্পানিগুলো বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র ২ শতাংশ সুদে এই তহবিল থেকে অর্থ নিতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ঋণের মেয়াদ হবে ৩ থেকে ১০ বছর। ব্যবসা গুছিয়ে নেওয়ার জন্য উদ্যোক্তারা সর্বোচ্চ এক বছর পর্যন্ত ‘গ্রেস পিরিয়ড’ বা কিস্তি পরিশোধের সাময়িক ছাড় পাবেন। কোনো একক উদ্যোক্তা বা প্রতিষ্ঠান এই তহবিলের আওতায় সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

কঠোর শর্তসাপেক্ষে ঋণ প্রদান

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশবান্ধব শিল্প তৈরি ও পরিবেশবান্ধব কারখানা ভবন নির্মাণের জন্য শুধু ‘মেয়াদি ঋণ’ হিসেবে এই সুবিধা পাওয়া যাবে। তবে ঋণখেলাপি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তহবিল থেকে কোনো ঋণ পাবেন না। ব্যাংকগুলোকে আবেদনের আগে গ্রাহকের হালনাগাদ সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে।

প্রকল্পের মোট খরচের বিপরীতে ঋণ ও মূলধনের অনুপাত ন্যূনতম ৭০:৩০ হতে হবে। অর্থাৎ প্রকল্পের মোট দায়ের অন্তত ৩০ শতাংশ উদ্যোক্তার নিজস্ব মূলধন থাকতে হবে। এই ঋণের আবেদন করার আগে আন্তর্জাতিক ও দেশিভাবে স্বীকৃত গ্রিন রেটিং সংস্থা থেকে পরিবেশবান্ধব প্রকল্পের সার্টিফিকেট বা প্রি–সার্টিফিকেট নিতে হবে।

সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ফিন্যান্স কোম্পানি নতুন এ তহবিলের আওতায় ঋণ দিতে পারলেও বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য আলাদা নিয়ম রাখা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব বেসরকারি ও বিদেশি ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের কম, কেবল তারাই এই তহবিল থেকে টাকা নিয়ে ঋণ দিতে পারবে। তবে ভালো কার্যক্রম বিবেচনায় বিশেষ ক্ষেত্রে এই সীমা ১৫ শতাংশ পর্যন্ত শিথিল করতে পারে বাংলাদেশ ব্যাংক। ঋণসুবিধা দিতে আগ্রহী ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি সই করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঋণের টাকা সঠিক খাতে ব্যবহার হচ্ছে কি না, তা যাচাই করতে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় সরেজমিন পরিদর্শন করতে পারবে। পরিদর্শনে যদি দেখা যায় ঋণের অপব্যবহার হয়েছে, তবে সংশ্লিষ্ট ব্যাংককে জরিমানাসহ পুরো টাকা এককালীন ফেরত দিতে হবে। এ ছাড়া প্রচলিত ব্যাংকের পাশাপাশি শরিয়াহভিত্তিক পরিচালিত ব্যাংকগুলোও নিজস্ব নিয়মে গ্রাহকদের এই গ্রিন ফান্ড থেকে বিনিয়োগ সুবিধা দিতে পারবে।

সাধারণ জিজ্ঞাসা

কোন ধরণের প্রকল্পের জন্য ঋণ পাওয়া যাবে?
পরিবেশবান্ধব শিল্প তৈরি ও পরিবেশবান্ধব কারখানা ভবন নির্মাণের জন্য
ঋণের সর্বোচ্চ সুদের হার কত?
৫ শতাংশ

বিষয়

মন্তব্য

আরও: বাণিজ্য

সব দেখুন →
Amazon beats expectations with cloud and AI growth | Business
বাণিজ্য

ক্লাউড ও এআই বিভাগে বৃদ্ধির সঙ্গে আমাজন অপেক্ষার উপরে

Stakeholders call for simpler regulations to boost MSME formalization | Business
বাণিজ্য

নিয়মকানুন সরল করে এমএসএমই আনুষ্ঠানিকীকরণ বৃদ্ধির জন্য আহ্বান

Prohibited imported goods worth Tk 1cr seized at Dhaka airport | Others
বাণিজ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৫ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

Govt aims to build investment-driven, productive economy: Saki | Business
বাণিজ্য

সরকারের লক্ষ্য বিনিয়োগ-চালিত ও উৎপাদনমূলক অর্থনীতি গড়ে তোলা: সাকি

BB launches Tk 2,000cr pre-finance scheme for leather sector development | Business
বাণিজ্য

চামড়া শিল্প উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্সিং স্কিম

Abu Sayed Md. Kamruzzaman joins as new CEO of BPPA | Business
বাণিজ্য

আবু সাঈদ মোঃ কামরুজ্জামান বিপিপিএ-র নতুন সিইও হিসেবে যোগদান

সর্বশেষ সংবাদ

No alternative to breast milk for children's good health: Health Minister | News Flash
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী বললেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেই

Universal humanistic philosophy vital for global peace: Swapon | News Flash
রাজনীতি

বিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপন

Firefighters in Greece struggle to save coastal resort as winds rage | International
আন্তর্জাতিক

শক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদের

47 held in DMP drives in Jatrabari, Gulshan | Others
বাংলাদেশ

ঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপ

Three of a family killed in Khulna motorcycle-truck collision | District
বাংলাদেশ

খুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহত

US Special Envoy Sergio Gor calls on PM  | News Flash
রাজনীতি

মার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

2nd CAS Int'l Squash to begin Aug 24 | Sports
খেলা

২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

Peru ex-president Humala walks free after conviction quashed | International
আন্তর্জাতিক

পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিল

Massive Attack banned from Singapore over Palestinian flag display | News
বিনোদন

প্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধ

Tanker struck by 'unknown projectile' off Oman: UKMTO | International
আন্তর্জাতিক

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্ট