# রাশেদ আল মাহমুদ তিতুমীর: আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি

*রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
- ধীরে ধীরে পরিচালন খরচ কমিয়ে উন্নয়নে বাড়ানো হবে।
- অর্থনীতির গণতন্ত্রায়ণ করা হবে, আঞ্চলিক বৈষম্য দূর করা হবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, ধীরে ধীরে পরিচালন খরচ কমিয়ে উন্নয়নে বাড়ানো হবে। অর্থনীতির গণতন্ত্রায়ণ করা হবে। আঞ্চলিক বৈষম্য দূর করা হবে। অর্থনীতি হবে সবার জন্য।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনলাইন সংবাদমাধ্যম চরচা আয়োজিত বাজেট আলোচনায় শনিবার সকালে রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কথা বলেন। ‘সংকট মুহূর্তের বাজেট’ শীর্ষক এ গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।

গোলটেবিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, আইসিএমএবি সভাপতি কাউসার আলম, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এ কে এম ওয়ারেসুল করিম, গবেষক ও অধিকারকর্মী মাহা মির্জা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরচা সম্পাদক সোহরাব হাসান।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/arthik-khater-srinkhala-firiye-anbo-titumier
