# রাজধানীতে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, একজনের পরিচয় অজ্ঞাত

*রাজধানীতে পৃথক তিনটি দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিসহ তিনজন নিহত হয়েছেন।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- ডেমরার এক্সপ্রেসওয়ে সেতুর ওপর গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত
- বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে গাড়ির ধাক্কায় মো. নজরুল ইসলাম (৫০) নিহত
- বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নিহত

রাজধানীতে পৃথক তিনটি দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ডেমরার এক্সপ্রেসওয়ে সেতুর ওপর গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল কালো রঙের শার্ট ও প্যান্ট।

গতকাল রাতে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ওয়ান–স্টপ সিএনজি পাম্পের সামনে প্রধান সড়কে গাড়ির ধাক্কায় আহত হন মো. নজরুল ইসলাম (৫০)। তিনি আজ ভোরে মারা যান।

গতকাল মধ্যরাতে রাজধানীর বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামের এক বিদ্যুৎমিস্ত্রি নিহত হন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/rajdhani-sadhak-durghatana-3-nihata
