# মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়া পথচারীকে বাস চাপা দিয়ে নিহত করলো

*রাজধানীর মগবাজারে একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়া পথচারীকে বাস চাপা দিয়ে নিহত করেছে।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ছিটকে পড়েন
- পরে আজমেরী গ্লোরী পরিবহনের বাস তাকে চাপা দিয়ে নিহত করে
- মোটরসাইকেলের চালক জাহিদ আটক

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় এক পথচারীকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়েন। পরে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, মোটরসাইকেলের চালক জাহিদকে আটক করা হয়েছে। নিহত পথচারীর নাম–পরিচয় এখনো জানা যায়নি।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির মরদেহ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/motorcycle-push-pedestrian-hit-bus-mogabazar
