ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) বাংলাদেশের সঙ্গে দক্ষ কর্মী ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দুটি পৃথক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
ইইউ প্রতিনিধিদল বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করে। তারা বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয়।
এসিইউ প্রতিনিধিদল বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। তারা কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা আরও সম্প্রসারণে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।






























