# ডিএমপির তেজগাঁও অভিযানে ৬৫ জন গ্রেফতার, বিভিন্ন অপরাধের অভিযোগ

*ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।*

২৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৬৫ জন গ্রেফতার
- বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত হয়েছে অভিযান
- গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. পারভেজ হোসেন (২১), শেফালী (২০), লিপি বেগম (২৮), রোকসানা বেগম (২৯), নাজমা আক্তার (৩৮), মো. সাইফুল ইসলাম (২৪), মো. অনিক (২৭), মো. আকিব (২৪), মানিক খন্দকার (৩৫), মিলন ছৌয়ার (৪০), মো. কবির আহম্মেদ (৫২), মো. নয়ন শেখ (৩১), মো. ইব্রাহিম (২৬), মো. রাকিব (২৬), মো. রাকিব (২৩), মো. সোহাগ (২৬), শাহরিয়ার জামান (২২), বদরুজ্জামান (২৬), মেজবাহ উদ্দিন (২৫), জাহেদ মোহাম্মদ (২৭), মো. আ. গনি (৬১), মো. মিনহাজ হোসেন আকাশ (১৮), মো. জাহাঙ্গীর আলম (৫৩), মো. কামাল হোসেন (৪২), মো. আলম বেপারী (৪৫), আবিদ হোসেন (১৭), মো. সোহেল (২৮), মো. শহীদুল ইসলাম সুজন (৩০), মো. রাসেল (২৩), মো. ইব্রাহিম (২০), শামীম (৩৫), মো. কারান, মো. রাকিব (২১), রাকিব (১৯), মো. সোহাগ (২২), মো. আশরাফুল ইসলাম (৪৫), মো. সজীব (১৯), মো. সুমন (১৯), মো. সুজন (১৯), হৃদয় হোসেন (২৬), মো. মুরাদ (৩০), চঞ্চল (২৩), মো. নোমান (২১), রায়হান (১৯), মো. নুর ইসলাম (২০), সাইফুল ইসলাম (২৫), মো. আনিচ (২৯), রুবেল (৩৪), মো. রনজু মিয়া (৪৫), মো. সুজন (২৫), মো. আবদুল আলী (২৮), মো. আলফোর রহমান (৫৬), মো. হেমায়েত উদ্দিন (৫২), দিনা আক্তার (৩৫), মো. মজিবুর রহমান খান (৪০), মো. আনোয়ার হোসেন (৪০), মো. মফিজ উদ্দিন (২৩), মইন উদ্দিন (১৯), মো. জিল্লুর রহমান (১৯), মো. মেহেদী হাসান (২৩), মো. হাকিম (৩১), মো. নাসির (১৮), মো. সুমন মিয়া (৩৯), সজীব (৩২) ও মো. মাজহার।

## অভিযানের বিস্তারিত

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে।

## থানা অনুযায়ী গ্রেফতারকৃতদের সংখ্যা

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ১৫ জন, মোহাম্মদপুর থানায় ২৪ জন, আদাবর থানায় ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।

## আদালতে প্রেরণ

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

## সূত্র

- [BSS](https://www.bssnews.net/bangla/news/317393)

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/dmp-tejgaon-operation-arrests
